শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নরসিংদীতে ইয়াবাসহ আট মামলার আসামী গ্রেপ্তার 

সাদ্দাম উদ্দিন রাজ
Update Time : শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

 

 

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

 

নরসিংদীতে অভিযান চালিয়ে ৮ মামলার আসামী, চিহ্নিত মাদক কারবারি আল আমিন (৪৫) ওরফে সাটার আলামিনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

শবিবার (২৬ অক্টোবর) রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি শহরের বাসাইল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ১০২ (একশত দুই)পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, শনিবার বিকেলে উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (পিপিএম-বার) নেতৃত্বে উপপরিদর্শক  আইয়ুব খান, উপপরিদর্শক জুয়েল রানা, আল আমিন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নরসিংদী সদর থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসাইল এলাকার শাপলা চত্তরে খন্দকার ডিপার্টমেন্টাল ষ্টোরের সামনে থেকে মাদক বিক্রেতা আল আমিন ওরফে সাটার আলআমিনকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হোন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আলআমিন একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক সহ ৮টি মামলা রয়েছে। নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।