শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেনাপোলে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার

মনির হোসেন
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

 

 

মৃনির হোসেন, বেনাপোল ,প্রতিনিধি:- বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ড এর দীঘিরপাড় গ্রামে কহিনূর খাতুন নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

 

এ ঘটনায় ঘাতক স্বামী হৃদয় হোসেন সহ তার পিতা মাতা ও বোনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে পুলিশ।

 

নিহত কহিনুর খাতুন উপজেলার লটাদিঘা গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে এবং হৃদয় হোসেন বেনাপোল দিঘির পাড় মাঠপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

 

এলাকাবাসী জানান, গৃহবধূ কোহিনূরের সাথে স্বামী-স্ত্রীর ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে দির্ঘদিন ধরে পারিবারিক কলহ বিবাদ চলে আসছিলো। শনিবার ২৬অক্টোবর ঘটনারদিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ শুরু হলে এক পর্যায়ে শারিরীক নির্যাতন করে পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘাতক স্বামী পালিয়ে যায়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কোহিনূরের স্বামী হৃদয় হোসেন সহ চারজনকে গ্রেফতার করে।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো: রাসেল মিয়া জানান, গৃহবধূ কোহিনূরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর থেকে ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরপর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#