সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ের ছোট খোচাবাড়ী হাঠে বিএনপি নেতা-কর্মীর উপর মারপিট-হামলার ঘটনায় মামলা দায়ের !

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ী হাটে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপর মারপিট, হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। সম্প্রতি গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় এ মামলাটি দায়ের করেন পৌর শহরের হাজীপাড়া মহল্লার মৃত আব্দুল জব্বার চৌধুরীর ছেলে মুহা: মাহেবুল্লাহ আবু নুর চৌধুরী (৫০)।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৫ নভেম্বর মামলার বাদী তৎকালীন ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি আবু নুর সাংগঠনিক কাজে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ছোট খোচাবাড়ী যান। সেখানে পৌছামাত্র তৎকালীন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের দুবৃত্তরা বিভিন্ন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজনকে মারপিট করে গুরুতর আহত করে মটরসাইকেল ভাংচুর করে। মামলায় আসামীরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন (ছোট খোচাবাড়ী) গ্রামের মৃত সহিদুর রহমানের ছেলে নুরনবী নুরু, আদর্শ কলোনী গ্রামের মো: নুর ইসলামের ছেলে মো: আব্দুল কাদের (৩৯), নারগুন ইউনিয়নের চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম (৫০), জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগ নেতা মো: রায়হান (৩৫), ইউপি মেম্বার মো: সানাউল হক (৪৫) সহ ৩৫ জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।