বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শেখ হাসিনা ও তার পরিবারের প্লট বাতিলের দাবিতে রূপগঞ্জে রাজউকের কার্যালয় ঘেরাও

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের অবৈধ প্লট বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল শাখা কার্যলয় ঘেরা কর্মসূচী করেছে পূর্বাচলের ক্ষতিগ্রস্থ আদিবাসীরা। শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর এলাকার শাখা কার্যালয়ে এ কর্মসূচী করা হয়।

পূর্বাচল আদিবাসি অধিকার আদায় আন্দোলনের প্রধান সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, এডভোকেট শাহ আলম অভি, আনোয়ার, সাহেদ প্রধান, মুন্না, শিক্ষিকা সানজিদা আক্তার, আমেনা বেগমসহ আরো অনেকে।

এ সময় আদিবাসী বলেন, পূর্বাচলের প্রকৃত জমি মালিক তথা আদিবাসীদের বঞ্চিত করে বিগত সময়ে শেখ হাসিনার পরিবারসহ তার ৫ হাজার নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে প্লট লুটপাট করেছে। নানা অনিয়নের মাধ্যমে বরাদ্দ নেয়া বিগত সরকারের দোসরদের সকল প্লট বরাদ্দ বাতিল চাই। দাবী আদায় না হলে আমাদের বাপ দাদার ভিটে মাটির উপর দিয়ে যাওয়া ৩শ ফুট সড়ক বন্ধ করে অবরোধ করে কঠোর কর্মসূচি দেয়া হবে।

 

পরে রাজউকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তারেক ক্ষতিগ্রস্থ আদিবাসীদের মুঠোফোনে তাদের নামে বরাদকৃত প্লট বাতিলের বিষয়ে আলোচনা করা হবে বলে আশ^স্ত করলে বিক্ষুব্ধ আদিবাসীরা ঘেরাও কর্মসূচী স্থগিত করেন।