সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আটক

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আটক হয়েছেন। আজ ২৫ অক্টোবর শুক্রবার বেলা ২টায় রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি দল।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নবাবগঞ্জে দলের কোনো জ্যেষ্ঠ নেতা আটকের খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেনই প্রথমে আটক হলেন।

মোয়াজ্জেম হোসেনের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামে। নবাবগঞ্জ থানা–পুলিশ সূত্র জানায়, মোয়াজ্জেম হোসেনের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। গত ২ ও ২১ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় মামলা দুটি দায়ের হয়।

মোয়াজ্জেম হোসেনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসগর হোসেন। তিনি বলেন, আটকের পর ডিবি তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পরে নবাবগঞ্জ থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে।