শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেনাপোলে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী আটক

মনির হোসেন
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-যশোরের বেনাপোল পোর্ট থানা ও ডিবি পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় আটক হয়েছে দুই কারবারী। রোববার বিকেল চারটায় বেনাপোলের ঘিবা গ্রামের একটি বাগান থেকে বিপুল পরিমাণ এ গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।

ডিবি পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দীন আহমেদের বিশেষ নিদের্শনায় থানা পুলিশ রোববার দিনব্যাপী বেনাপোল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে রাত ৯টার দিকে তারা ঘিবা গ্রামের আমান আলীর বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য চার লাখ ৮০ হাজার টাকা।

 

 

এদিকে, যশোরের বেনাপোল থেকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানার এলাকার দুর্গাপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আশরাফুল হোসেন (২২) ও বকুল হোসেনের ছেলে শোয়াইব হোসেন (২১)। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়। তারা বেনাপোল এলাকার চিহিৃত গাঁজাসহ ব্যবসায়ি বলে পুলিশ জানিয়েছে।

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় মামলা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।#