বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

প্রধান শিক্ষিকা খুন!

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

নড়াইলের লোহাগড়ায় সবিতা রানী বালা (৫৫) নামে এক প্রধান শিক্ষিকাকে হত্যা করা হয়েছে।

গতকাল ২০ অক্টোবর রাত ৩টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের রথখোলা পাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত সবিতা একই গ্রামের পরিতোষ কুমার মণ্ডলের স্ত্রী। তিনি ৮৫ নম্বর চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ।

এ দম্পতির কোনো সন্তান নেই।

নিহতের স্বামী পরিতোষ জানান, রাতে তিনি ও তার স্ত্রী আলাদা কক্ষে ঘুমাচ্ছিলেন।

পূজা করার জন্য পরিতোষ রাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে দেখেন যে বাইরে থেকে দরজা বন্ধ। এতে সন্দেহ হলে তিনি স্ত্রীর রুমে গিয়ে দেখেন স্ত্রী খুন হয়েছেন।

এসময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাইরে থেকে দরজার লক খুলে ঘরে ঢোকেন। পরে পরিতোষ ও প্রতিবেশীরা বাইরে বের হয়ে দেখতে পান যে ঘরের পূর্ব পাশ দিয়ে দুর্বৃত্তরা সিঁধ কেটে (মাটি খুঁড়ে) ঘরে ঢুকে তার স্ত্রীকে খুন করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন, দুটি হাতের বালা, একটি আংটি, একজোড়া কানের দুল আর একটি ল্যাপটপ নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, রাত পৌনে ৪টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের মুখের মধ্যে কাপড় ঢুকানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্বামী গণমাধ্যমকে জানান।