বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় সিপিবির তীব্র নিন্দা ও উদ্বেগ

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

 

 

স ম জিয়াউর রহমান :

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) ২০ অক্টোবর রোববার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন , জেড আই খান পান্না একজন বীর মুক্তিযোদ্ধা, মানবাধিকারকর্মী – সংগঠক ও প্রগতিশীল গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ। তিনি অতীতেও সব ধরনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সোচ্চার ও প্রতিবাদী ছিলেন।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ছাত্র সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নেওয়ার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে জেড আই খান পান্না সক্রিয় ছিলেন। আন্দোলনকারীদের অবৈধভাবে আটক ও ছাত্র-জনতার ওপর পুলিশ-বিজিবির গুলিবর্ষণ বন্ধের জন্য হাইকোর্টে রিট আবেদন করায় অগ্রণী ভূমিকাও পালন করেছেন।

বিবৃতিতে সিপিবি নেতারা আরও বলেন, ‘কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখলাম তাঁর নামে মিথ্যা হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে।’

সবার স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করাই ছিল গণ-অভ্যুত্থানের চেতনা উল্লেখ করে সিপিবি বলেছে, ‘কিন্তু এ ঘটনার মধ্য দিয়ে অনেকে মনে করছেন, বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করার কারণেই এই জ্যেষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে।’

জেড আই খান পান্নার বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে সিপিবি বলেছে, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের জন্য যারা প্রকৃত দায়ী, তারা আড়ালে থেকে যেতে পারে। সংশ্লিষ্টদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন সিপিবির নেতারা।

রাজধানীর খিলগাঁও থানায় গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। এ মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবী জেড আই খান পান্না এ মামলার ৯৪ নম্বর আসামি।

গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামের একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের।