বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পঞ্চগড়ে ৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসপালিত হয়

মোঃ শাহজাহান কবির প্রধান 
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

 

 

মোঃ শাহজাহান কবির প্রধান

পঞ্চগড় জেলা প্রতিনিধি

 

বিশ্বের বিভিন্ন দেশের ক্রেডিট ইউনিয়ন আন্দোলনে সম্পৃক্ত কোটি কোটি সাধারণ সদনস্য, নেতৃবৃন্দ ও ক্রেডিট ইউনিয়নে কর্মরত পেশাজীবীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছর দিবসটি পালন করে আসছে। এ বছর আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের মূলসুর নির্ধারণ করা হয়েছে “One World through Cooperative finance”; যা বাংলায় “সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি”। প্রতিপাদ্যের ভাবার্থ হচ্ছে-বর্তমান বিশ্বে মানুষে মানুষে বিভক্তি এবং সংঘাত বেড়েই চলছে এবং তা ক্রমান্নয়ে বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদ্যাপনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা, সদস্য মালিকানার স্বীকৃতি, সদস্যদের মধ্যে সংহতি, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ক্রেডিট ইউনিয়নে স্বচ্ছতা, দরিদ্র তথা স্বল্প আয়ের সদস্যদেরকে আর্থিকভাবে সফলতা অর্জনে সম্মিলিত প্রয়াস, সামাজিক স্থিতিশীলতা ইত্যাদি বজায় রাখতে সহায়তা করে। মূলত: এবারের প্রতিপাদ্যে একবিশ্ব শব্দটির উপরই অধিকতর গুরুত্বারোপ করা হয়েছে। আর এই একবিশ্ব শব্দটি দ্বারা বৈষম্যহীন, শোষনমুক্ত একটি পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমাদের তথা বিশ্ব সমাজে ব্যক্তির আর্থিক অবস্থার উপর ভিত্তি করে সকল বৈষম্যের সৃষ্টি হয়। তাই ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করে বৈষম্যহীন ও শোষণমুক্ত একবিশ্ব গড়াই এবারকার আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের অন্তর্নিহিত তাৎপর্য।