বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাইবান্ধা পৌর শহরে পরিচ্ছন্নতা  অভিযান।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

 

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‘গাইবান্ধা পৌরবাসীর অঙ্গীকার, শহর রাখবো পরিষ্কার’ এই স্লোগানকে সামনে রেখে পৌর শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে মঙ্গলবার সকাল

১১:৩০৷ টার দিকে পৌরপার্কে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বর থেকে এ অভিযান শুরু হয়। জেলা প্রশাসন, পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম

যৌথভাবে এ অভিযান চালায়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন,

শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত রাখতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই। নিজের শহরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক

পৌরবাসীকে উদ্যোগী হতে হবে।

গাইবান্ধা শহর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, শিক্ষাবিদ ও সাহিত্যিক মাজহারউল মান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা জামায়াতের আমীর মো.

আব্দুল করিম, ব্র্যাকের ঢাকা ম্যানেজার (অপারেশন) মেহেদী হাসান, ব্র্যাক ইউডিপির সিরাজগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল ইসলাম, ব্র্যাক ইউডিপির

গাইবান্ধা রিজোওয়ানাল কো-অর্ডিনেটর অপুর্ব সাহাসহ জেলা, সদর পজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

এ পরিচ্ছন্নতা অভিযানে গাইবান্ধার বিভিন্ন ইয়ুথ গ্রুপ, রোভার

স্কাউট ও ছাত্র প্রতিনিধিসহ চার শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।