বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশনা

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

 

 

স ম জিয়াউর রহমান, বিশেষ প্রতিনিধি :

মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরকারী অপতৎপরতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ ১৪ অক্টোবর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে জানানো হয়, “সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, ব্ল‍্যাকমেইলিংসহ নানারকম হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়ের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ।”

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, “এ সকল কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে হুঁশিয়ারি প্রদানসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।”

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “এ সকল অপতৎপরতাকারীদের বিরুদ্ধে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ অভিযোগ/তথ্য জানানোর জন্য এবং সকল আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হলো।”