সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

 (১৫ বিজিবি) কর্তৃক করতোয়া কুরিয়ার সার্ভিস এর কার্গো কাভার্ড ভ্যান সহ ৩ কোটি উনিশ লাখ টাকার অবৈধ মালা মাল আটক।

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী,   
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

 

 

 

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী,

 

 

বিজিবি প্রতিষ্ঠাকরা হয়েছে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধসহ সীমান্তে নিরলসভাবে দায়িত্ব পালন করার খাতিরে ।

এরই ধারাবাহিকতায় গত ১ত অক্টোবর তারিখ আনুমানিক ৮,৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ গংগারহাট বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা হতে করতোয়া কুরিয়ার সার্ভিস এর একটি কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬) ভারতীয় অবৈধ চোরাচালানী

মালামাল বহন করে ঢাকায় গমন করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশক্রমে গংগারহাট বিওপি হতে একটি বিশেষ টহল দল লালমনিরহাট বড়বাড়ী এলাকায় রাস্তার পার্শ্বে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ৯,১৫ ঘটিকায় উক্ত কাভার্ড ভ্যানটি আসতে দেখে টহল দল গাড়ীটিকে থামার নির্দেশ দিলে গাড়ীটি না থামায় টহল দল গাড়ীটির পিছু ধাওয়া করতে থাকে। পরবর্তীতে গাড়ীটি অদ্য ১৩ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ১২টা ৪৫ ঘটিকায় তিস্তা টোল প্লাজায় পৌছায় তখন টহল দল উক্ত গাড়ীটি আটক করতে সক্ষম হয় এবং গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল পাওয়া যায়। পরবর্তীতে উক্ত কাভার্ড ভ্যান ব্যাটালিয়ন সদরে আনয়ন করতঃ কাভার্ড ভ্যানের মধ্য হতে নিম্নবর্ণিত ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার করে বিজিবি।আটককৃত মালামাল গুলো হচ্ছে

উন্নতমানের শাড়ী-১৪৬৬ পিস (২,১৯,৯০,০০০/-)।

প্যান্ট পিস-১০০০টি (১৫,০০,০০০/-)।

পাঞ্জাবী-১৪৭৯টি (৪৪,৩৭,০০০/-)।

কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬)-০১টি (৪০,০০,০০০/-)।

সর্বমোট সিজার মূল্য-৩,১৯,২৭,০০০/- (তিন কোটি ঊনিশ লক্ষ সাতাশ হাজার) টাকা

পরে আটককৃত ভারতীয় মালামাল গুলো কাষ্টম অফিসে জসা করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যটালিয়ন। বর্ডার গার্ড বিজিবি কে আরো কৌশলি হতে আহ্বান জানানো হয়।

সে সাথে মাদকে জিরো টলারেন্স করতে অনুরোধ করা হইলো।