সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ফেনীর সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহ ধানমন্ডিতে আটক 

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আজ ১২ অক্টোবর শনিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের ওই কর্মকর্তা জানান, ফেনীর সোনাগাজী থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধানমন্ডির বাসা থেকে হাজী রহিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সাংবাদিকদের কাছে র‍্যাবের পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর সোনাগাজীতে টমটমচালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি হাজি রহিম উল্লাহ। তিনি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।