বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

জামিন পাননি হাসনাত করিম

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবী হাসিবুর রশীদ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমীন চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

যদিও সোমবার পুলিশের দেয়া চার্জশিটে হাসনাত করিমের নাম পাওয়া যায়নি। ওইদিন হলি আর্টিজানে হামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে নিহত ও জীবিত ২১ অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর। এর মধ্যে ৬ জন কারাগারে ও দুই জন পলাতক রয়েছেন।

ওইদিন হাসনাত করিমের নাম বাদ পড়া প্রসঙ্গে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বলেন, নব্য জেএমবির একটি সাংগঠনিক পরিকল্পনা নিয়ে এ হামলা করা হয়েছে। তাদের এ পরিকল্পনার কোথাও হাসনাত করিমের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ ছাড়া যারা জীবিত গ্রেফতার হয়েছে তাদের কথায়ও হাসনাত করিমের নাম আসেনি। সুতরাং হাসনাত করিমের দেয়া ব্যাখ্যার চাইতেও অন্যান্য যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের জবানবন্দির ওপর ডিপেন্ট করেছি এবং চার্জশিটে আদালতকে ব্যাখ্যা করেছি।

এর আগে বৃহস্পতিবার সকালে এই মামলাটি বিচারের জন্য সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে পাঠিয়েছেন আদালত। ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সাইফুজ্জামান হিরো এই আদেশ দেন।

গুলশান থানার আদালতের নিবন্ধন কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, মামলাটি বিচারের জন্য সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দিয়েছেন সিএমএম আদালত। মামলাটি এখন সিএমএম আদালত থেকে সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেখানে মামলাটির বিচার কার্যক্রম চলবে।