শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত। 

স্বাধীন আলম হোসেন 
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

 

 

স্বাধীন আলম হোসেন

নাটোর প্রতিনিধি

 

আজ ৫ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় নাটোর জেলা কেন্দ্রীয় মসজিদ মার্কেটের বিপরীতে এস এম প্লাজার চতুর্থ তলায় নাটোর জেলার কেন্দ্রীয় প্রেসক্লাবের নিজ কার্যালয়ে উক্ত মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত প্রেসক্লাবের সহ সভাপতি এডভোকেট  বাকি বিল্লাহ রশীদির সঞ্চালনায় সভাপতিত্ব করেন উক্ত প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলেক উদ্দিন শেখ।

 

গঠনমুলক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উক্ত প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলেক উদ্দিন শেখ, ও সাংগঠনিক সম্পাদক লেখক গবেষক, সিনিয়র সাংবাদিক মোঃ রানা মোল্লা,

 

বক্তাগন অপ-সাংবাদিকতা থেকে সবাইকে দুরে থাকার নির্দেশ সহ সুষ্ঠু ধারার সাংবাদিকতা বিষয়ে নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

 

 

 

এছাড়াও নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মিন্টু, আইন বিষয়ক সম্পাদক  এডভোকেট রবিউল ইসলাম, সহ সভাপতি অমর ডি কস্তা, বক্তব্য প্রদান করে বলেন  উক্ত প্রেসক্লাব স্বচ্ছ সুন্দর গ্রহনযোগ্য প্রেসক্লাব গঠন করার অঙ্গীকার  ও সকল সদস্যকে আচরণবিধি অনুসরণ করে সংবাদ সংগ্রহের   নির্দেশনা প্রদান করেন।

 

 

এসময় সকল সদস্যের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে কিছুটা সমন্বয় করে,  সভাপতির অনুপস্থিতিতে এডভোকেট বাকি বিল্লাহ রশীদকে সভাপতির দায়িত্ব পালন ও সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন কাজী মাহমুদুল হাসান।

 

এরপর উক্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মিন্টু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রবিউল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক মোছাঃ তানিয়াকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত প্রেসক্লাবের সমন্বয়ক মোঃ আব্দুস শহীদ,সহ সাংগঠনিক সম্পাদক মোছাঃ তানিয়া আক্তার, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সুরুজ আলী, যুগ্ম সাধারন মোঃ রাসেল শেখ সহ উক্ত প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।