শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

খুললনা দিঘলিয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ আগামীকাল

এম শাহরিয়ার তাজ,
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

 

 

এম শাহরিয়ার তাজ,খুলনা প্রতিনিধি

 

আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় দিঘলিয়ার পথের বাজার স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

 

দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধকৃত সকল মিল-কলকার খানা চালু, ছাত্র জনতার গণঅভুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, আহতদের সুস্থতা ও বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিতব্য বিশেষ দোয়া ও গণ সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। বিশেষ অতিথি থাকবেন ইসলামী আন্দোলন খুলনা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, জেলা সহ সভাপতি মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম সরদার, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ হামিদী, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা ফজলুল হক ফাহাদ, মুফতি আব্দুল মান্নান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি ফরহাদ মোল্লা। গণসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা সভাপতি মোঃ নুরুল হুদা সাজু।

 

নেতৃবৃন্দ শুক্রবারের সমাবেশে সর্বস্তরের দিঘলিয়াবাসীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।