শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফারজানা খাতুন নামের এক মহিলা পুলিশ সদস্য নিহত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া নামক স্থানে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মহিলা পুলিশ সদস্য ফারজানা ইসলাম সাতক্ষীরা সদর থানাধীন নলকুড়া এলাকার বাসিন্দা আবুল খায়েরের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, খুলনা হতে নিজ কর্মস্থল ডুমুরিয়া থানায় যাওয়ার উদ্দেশ্যে তার ভাই নাঈম এর মোটরসাইকেল (যার নং-খুলনা মেট্রো-ল-১১-৭৪৪২) যোগে পাঁচ বছর বয়সী নিজ পুত্র সন্তান আরিয়ানকে নিয়ে তিনি রওনা হন। এক পর্যায়ে তিনি ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে পৌঁছালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওই এলাকায় অতিরিক্ত খানা-খন্দকে পরিনত হওয়ায় ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তাৎক্ষণিক পেছনে থাকা খুলনা মেট্রো-শ-১১-০৪৪৫ নম্বরের ট্রাকের সামনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মহিলা কং/৭২৯ ফারজানা ইয়াছমিনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হক জানান, মোটরসাইকেলের চালক ফারজানা ইয়াসমিন এর ভাই নাঈম ও ছেলে আরিয়ান সুস্থ্য রয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এছাড়া বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হইয়াছে। পরবর্তী নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন। ঘাতক ট্র্যাকটি আটকের খবর নিশ্চিত করেন।

তাৎক্ষণিক খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।