বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নরুন নবী
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

 

রাজশাহী প্রতিনিধি নরুন নবী : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহীর পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ১১ টার দিকে রাজশাহীর পুলিশ সুপার মো: আনিসুজ্জামানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা।

 

আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীগণের সর্ববৃহৎ উৎসব। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ-সহ সার্বিক বিষয়ে জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার।

 

রাজশাহীর পুলিশ সুপার মো: আনিসুজ্জামান বলেন, এবছর রাজশাহী জেলার ৮ টি থানায় সর্বমোট ৩০৭ টি পুজামণ্ডপে পুজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলো যাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকে, সেলক্ষ্যে রাজশাহী পুলিশ নিরলসভাবে কাজ করবে। তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দপুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। যুগযুগ ধরে এদেশে সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে। তাই দুর্গাপূজায় যাতে কোনো সুযোগসন্ধানী ও স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু সালেহ মো: আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো: খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম-সহ রাজশাহী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।