বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

চকরিয়ায় ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

 

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মমাইজপাড়া এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন। আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিন জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া।

তিনি জানান, যৌথবাহিনীর একটি দল চকরিয়ার ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। ভোর সাড়ে তিনটার দিকে সশস্ত্র ডাকাতদের সঙ্গে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের ধস্তাধস্তি হয়।

এক পর্যায়ে ডাকাতেরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে কক্সবাজার সদর হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান মনজুর কাদের।