সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফয়সাল রহমান জনি
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি বাঁশ বাগান থেকে অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাংগুরা গ্রামের আদিবাসীপাড়ার জনি মুর্মুর বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ওই সময় আদিবাসীপাড়ার জনি মুর্মুর বাঁশ বাগানে কৃষকরা হঠাৎ করে অপরিচিত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। তার গায়ে নেভি-ব্লু রঙের টিশার্ট, গলায় গামছা ও পরনে নীল রঙের জিন্সের প্যান্ট ছিল।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ওই স্থান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।