সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লালপুরে সাব রেজিস্ট্রারকে হেনস্থা ও হয়রানি,প্রতিবাদে ডিসি অফিসের সামনে মানববন্ধন

স্বাধীন আলম হোসেন
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

লালপুরে সাব রেজিস্ট্রারকে হেনস্থা ও হয়রানি,প্রতিবাদে ডিসি অফিসের সামনে মানববন্ধন

স্বাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধি

নাটোরে লালপুরে সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে হেনস্থা এবং হয়রানির প্রতিবাদে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে লালপুর উপজেলার দলিল লেখক, নকলবিস এবং সাধারণ জনগণ।
বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর-২৪)দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা।মানববন্ধনে বক্তারা বলেন,দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্তকৃত মোহরার রিপন ও তার অনুসারীরা গত ৮ সেপ্টেম্বর-২৪ কতগুলো কোমলমতি শিশু ছাত্রদের লেলিয়ে দিয়ে এবং স্হানীয় কিছু অসাধু সংবাদ কর্মীদের সাথে অর্থের বিনিময়ে আতাত করে একজন সৎ, নীতিবান সাব-রেজিস্ট্রারকে হেনস্তা ও সরকারি অফিসের কার্যক্রম বন্ধ করে জনদূর্ভোগ তৈরী করে এবং বিভিন্ন শিরোনামে একাধিক ইললেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশ করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করে।এতে জমি রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যায় এবং জনগণ দুর্ভোগ তৈরি হয়।সেই সাথে সৎ এবং কর্তব্য নিষ্ঠ সাব রেজিস্ট্রার মাসুদ রানা হয়রানির শিকার হন। আমরা রিপন সহ এই সকল ষড়যন্ত্রে জড়িত সকলের বিচার দাবি করছি। সেই সাথে সাব রেজিষ্ট্রার অফিসের কার্যক্রম স্বাভাবিক রাখার দাবি জানাচ্ছি। উল্লেখ্য যে,ডিবিসি নিউজে এই মোহরার রিপনের দুর্নীতি এবং আধিপত্যের একটি নিউজ প্রচার হয়েছিল গত বছরে। সেই নিউজের সূত্র ধরেই জেলা রেজিস্টার একটি তদন্ত কমিটি গঠন করেন তদন্ত শেষে দোষী প্রমাণিত হওয়ায় রিপন বরখাস্ত হন।