শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

দেশের বন্যা পরবর্তী পুনর্বাসন কাজে সহায়তায় পাশে আছে পিএনআরএফআর

মোঃআবু কাওছার মিঠু
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

স্টাফ রিপোর্টারঃ

 

প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (পিএনআরএফআর) এর পক্ষ থেকে বন্যা পরবর্তী পুনর্বাসন কাজে সহায়তা করার লক্ষ্যে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এ প্রতিষ্ঠানটি।

 

বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা

কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, ভেড়াজাল, ইন্দ্রবতি, মহেশমারা ও খাড়াতাইয়া এলাকায় বন্যা পরবর্তী পুনর্বাসন কাজে সহায়তা করতে পিএনআরএফআর পক্ষ থেকে

ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে পুনর্বাসন ও আর্থিক সহযোগিতা করতে ৯ ই সেপ্টেম্বর সোমবার এ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

এ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ নজরুল ইসলাম সাবেক বিভাগীয় চেয়ারম্যান, বিএসএমএমইউ,

মহাসচিব ডক্টর পীযুষ কান্তি বিশ্বাস ও ট্রাস্ট এর সকল সদস্যদের সহযোগিতায় এ সফরের আয়োজন করা হয়।

 

এ সফরে তথ্য সংগ্রহের কাজে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জনাব মোঃ এনামুল হক ও এম এফ ইসলাম মিলন। স্বেচ্ছাসেবক হিসাবে উপস্থিত ছিলেন ধনুয়াখলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ আলম হোসেন, ইন্দ্রবতী গ্রামের মোঃ খলিল মাস্টার, খাড়াতাইয়া গ্রামের মোঃ নেয়ামত উল্লাহ (স্বাধীন), মোঃ আবদুল মান্নান মাস্টার এবং বুড়বুড়িয়া গ্রামের মোঃ আরিফ হোসেন প্রমুখ।

 

২০০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের বাসস্থান পুনঃ নির্মাণে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে তালিকা তৈরী করা হয়।

 

চলতি মাসের ২৭ তারিখে নগদ অর্থ প্রদানের জন্য সম্ভাব্য তারিখ বিবেচনায় রয়েছে।