বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সভা ও বেসিক প্রশিক্ষণ

স্বাধীন আলম হোসেন
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

 

স্বাধীন আলম হোসেন
নিজস্ব প্রতিবেদক নাটোর

নাটোর জেলা সহ নাটোর জেলার ৭ টি উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের মতামত/সিদ্ধান্ত ক্রমে গঠিত নাটোর জেলার বৃহত্তর সাংবাদিক সংগঠন স্বপ্নের সেই নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাব নামক সংগঠনটির আয়োজনে,উক্ত প্রেসক্লাবে সদস্য/সদস্যাদের সাংবাদিকতা বিষয়ে বেসিক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ সেপ্টেম্বর-২৪) দিনব্যাপী নাটোর শহরের চা-ট্টা রেস্টুরেন্ট লবিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ পর্বে সভাপতিত্ব করেন উক্ত প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক-সম্পাদক এ্যাডভোকেট আলেখ উদ্দিন শেখ।প্রশিক্ষণ পরিচালনা করেন উক্ত প্রেসক্লাবের সহ-সভাপতি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রশিক্ষন কনসালটেন্ট অমর ডি কস্তা।নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্যদের আরও দক্ষতা অর্জনের জন্য দিক নির্দেশনা বক্তব্য দেন বাংলাদেশের খবর পত্রিকার সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল সুমন, ভোরের কাগজের সাংবাদিক ও কলামিস্ট আবু সাঈদ।
প্রশিক্ষণ পর্ব শেষে সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবটির সহ- সভাপতি ও দৈনিক উত্তর বঙ্গবার্তার স্টাফ রিপোর্টার  আব্দুর রশিদ মাস্টার,সহ- সভাপতি এ্যাড.বাকী বিল্লাহ রশিদী,সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রবিউল সরদার,অর্থ সম্পাদক হারুন অর রশিদ বুলবুল,করতোয়া পত্রিকার সাংবাদিক সাইফুর রহমান প্রমুখ।এ সময় প্রেসক্লাবটির ৭ উপজেলার ৭ সহ-সভাপতি,৭ যুগ্ম সাধারণ সম্পাদক,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেরুল ইসলাম মোহন সহ ৪৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।