বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

খাগড়াছড়ি, মাটিরাঙ্গা উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জেল হাজতে প্রেরন

মোঃ লুৎফর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

মোঃ লুৎফর রহমান (খাগড়াছড়ি)।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেন।
জেল হাজতে যাওয়া চেয়ারম্যানরা হলেন—মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদার, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমতুল্লাহ, গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তফাজ্জল হোসেন।
আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিন হোসেন বলেন, গত ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেছেন। তাদের বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে।