বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রাণীশংকৈলে কৃষকের ১ বিঘা জমির লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

এ কে আজাদ
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

 

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলায় তসিরদ্দিনের নামে এক কৃষকের ১ বিঘা জমির প্রায় ১শ’ লাউ গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট ঘনশ্যামপুর গ্রামের বর্গাচাষি তসিরদ্দিন স্থানীয় কৃষক মাহমুদুল হাসান মুকুলের ১ বিঘা (৩৩ শতাংশ) জমি বর্গা নিয়ে লাউয়ের চাষ করেন তিনি সকালে লাউ ক্ষেতে গিয়ে দেখতে পান প্রায় সবগুলো গাছের গোড়া কাটা। তার ধারণা রাতে লাউ গাছ গুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বর্গা চাষী তসিরদ্দিন বলেন, ‘অনেক কষ্ট করে অন্যের জমি বর্গা নিয়ে লাউয়ের চাষ করেছিলাম। কে বা কারা শত্রুতা করে রাতের আঁধারে সব গাছ কেটে দিয়েছে। এতে আমার এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি ক্ষেত-খামারে কাজ করে সংসার চালায়। আমি এখন কীভাবে সংসার চালাব, দুশ্চিন্তায় আছি। যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, কৃষক তসিরদ্দিনের এক বিঘা জমির লাউ কে বা কারা রাতের আঁধারে কেটে ফেলেছে। কাজটি অত্যন্ত নিন্দনীয়। খবর পেয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা চিত্র মোহন ঘটনাস্থল পরিদর্শন করেন। লিখিত অভিযোগ পেলে প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সরকারি প্রণোদনা পেলে তাকে সহযোগীতা করা হবে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।