বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

উলিপুরে বিএনপির এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

রফিকুল ইসলাম রফিক
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (০১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপ‌জেলা বিএন‌পির সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়, উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম হাবিব নয়ন ও যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল নাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উপ‌জেলা বিএন‌পির সি‌নিয়র সহ-সভাপ‌তি আব্দুর র‌শিদ সরকা‌র, সহ-সভাপ‌তি মহ‌সিন আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, পৌর বিএনপি সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, উপ‌জেলা ম‌হিলা দ‌লের আহ্বায়ক রিনা বেগম ও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক লতা বেগম,  ছাত্রদ‌লের আহ্বায়ক বিপুল আহমেদ, যুগ্ন-আহ্বায়ক রমজান আলী কবির প্রমুখ।