বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনাম:
সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে

জি এম রাজু আহমেদ
Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

 

রিপোর্ট: জি এম রাজু আহমেদ

সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন সাগরে কর্মরত ৮৩২৪জন মৎস্যজিবীরা সরকারী ভি জিএফের চাল পেয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রসাশন ও মৎস্য অধিদপ্তর শ্যামনগর এর বাস্তবায়নে এ চাল বিতরনের কার্য্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, সমুদ্রে দীর্ঘ ৫৮ দিন মাছ ধরা থেকে বিরত থাকা মৎস্যজিবীদের মধ্যে সরকারী ভিজিএফের এ চাল প্রদান করা হয়েছে, সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার ৮৩২৪জন মৎস্যজিবীরা প্রত্যেকেই ৭৭কেজি ৩শ”” গ্রাম করে সরকারি এ চাল পাবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবীর, উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমান, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ইমরান প্রমুখ।।