বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব

জি এম রাজু আহমেদ
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

রিপোর্ট: জি এম রাজু আহমেদ

সাতক্ষীরা জেলায় অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে জানুয়ারি ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলের অগ্রগতি পর্যালোচনা শেষে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন মোঃ খালেদুর রহমান।

তিনি শ্যামনগর উপজেলার শ্যামনগর থানা-র অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্বশীল নেতৃত্ব, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিলে সাফল্য এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

ক্রাইম কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানুয়ারি মাসে সার্বিক কর্মদক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে এ সম্মাননা প্রদান করা হয়।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সহকর্মী, গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

ওসি মোঃ খালেদুর রহমান বলেন, “এই স্বীকৃতি শ্যামনগর থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”

উল্লেখ্য, নিয়মিত অপরাধ বিশ্লেষণ ও কর্মদক্ষতা মূল্যায়নের অংশ হিসেবে প্রতি মাসেই জেলা পর্যায়ে ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়ে থাকে।