শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম:
রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

যারা অন্তবর্তীলকালীন সরকারের সুবিধা নিয়ে দখলদারিত্ব করছেন তাদেরও স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের মত পতন হবে —–সাতক্ষীরায় কেন্দ্রীয় যুব অধিকার পরিষদ নেতা মুনতাজুল ইসলাম

ফরিদ আহমেদ ময়না
Update Time : শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

 

সাতক্ষীরাপ্রতিনিধিঃ

যুবঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম বলেছেন, যারা অন্তবর্তীলকালীন সরকারের সুবিধা নিয়ে দখলদারিত্ব করছেন তাদেরও স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের মত পতন হবে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে তিনি গনঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতিকে নিবন্ধন পাওয়ায় নিজ এলাকায় আনন্দর‌্যালী ও গনসংযোগকালে এসব কথা বলেন।

মনতাজুল ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুনদের বাংলাদেশ। তরুনদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা ন্যায় ভিত্তিক কল্যাণমুখী বাংলাদেশ। তিনি আরো বলেন, আমরা এক স্বৈরাচার কে বিদায় করেছি অন্য কোনো দখলদার স্বৈরাচার সরকারকে আমরা বসাতে চাই না। যারা বর্তমান সরকারের সুযোগ সুবিধা নিয়ে স্বৈরাচার হয়ে উঠবে, যারা দখল দারিত্ব করবে তাদের বলতে চায় আগের স্বৈরাচার সরকারের যে অবস্থা হয়েছে আপনাদেরও যেনো সেই অবস্থা না হয়। তিনি বলেন, আগামী বাংলাদেশ গড়ার ভুমিকা রাখবে গণ অধিকার পরিষদ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রঅধিকার পরিষদের সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নাসিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল ইমরান এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ অন্যান্যরা।