শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

খুলনা পাইকগাছায় বন্যার্তদের পাশে বিজয়-২৪ ফাউন্ডেশন

শাহরিয়ার তাজ
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

 

এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি

চলমান বন্যা পরিস্থিতিতে পাইকগাছায় বিজয়-২৪ ফাউন্ডেশন সাতক্ষীরার পক্ষ থেকে বন্যাকবলিত গ্রামে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়। এই বন্যার শুরু থেকেই মানবিক কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করেন এই অরাজনৈতিক তরুণদের সামাজিক সংগঠনের সদস্যরা। এরই ধারাবাহিকতায় বন্যাকবলিত এলাকায় দিনে-রাতে ধাপে ধাপে নানা রকমের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা এবং বিতরণ করা হয়, সংগঠনটির দুই টিম দুই ধাপে এ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিজয়-২৪ ফাউন্ডেশন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মাকছুদুর রহমান জুনায়েদ এসময় তিনি বলেন আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অসহায়দের পাশে দাঁড়ানো, আমাদের বিজয়-২৪ ফাউন্ডেশনের স্লোগান হলো সৌহার্দ্য, সম্প্রীতি ও আমরা মানবতার প্রহরী আমাদের এই সংগঠন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত যারাই নতুন দেশ নতুন স্বাধীনতাকে বরন করে তাদের জন্য, আমরা বিজয়-২৪ এর তরুণ সমাজ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং দুর্যোগ সহায়তা টিমের সদস্য মুহাম্মদ হানজালা, মুহাম্মদ আফ্রিদি খাঁন, মুহাম্মদ শরিফুল ইসলাম, মুহাম্মদ তারিক আল হুসাইন, ফাহিম, সাইফুল্লাহ, শামুন, বাপ্পী, গোবিন্দ দাদা।