রিপোর্ট: জি এম রাজু আহমেদ
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্যামনগরের খানপুর বাস স্ট্যান্ড এলাকায় এক প্রাণবন্ত মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাই একসাথে স্লোগান উচ্চারণ করেন—
“মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক মোঃ ফারুক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মহসিন কলেজের প্রভাষক সিদ্দিক হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জি.এম. ইয়াসিন আরাফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আবু সাইদ, মোঃ আবু তালেব, মোঃ রেজাউল ইসলাম, সিরাজুল ইসলাম বাবু এবং সাবেক মেম্বার মাওলানা আফসার উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক হোসেন বকুল মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধি। তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং বলেন, যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
বিশেষ অতিথির বক্তব্যে জি.এম. ইয়াসিন আরাফাত বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মাদকমুক্ত একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মিলিত অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়