শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের হকি গর্ব রেহানা ও ষষ্ঠীকে রিপোর্টার্স ক্লাবের বিশেষ সংবর্ধনা প্রদান

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্তে পৌঁছে শ্যামনগরের নাম উজ্জ্বল করা নারী হকি খেলোয়াড় রেহানা ও ষষ্ঠীকে সংবর্ধনা প্রধান করেছে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব। রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়।

 

উল্লেখ্য, সম্প্রতি চীনের দাজহু শহরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী হকি দল তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক লাভ করে। ঐতিহাসিক এই দলে শ্যামনগরের হায়বাতপুর গ্রামের কওছার আলীর মেয়ে রেহানা ও কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা শুকান্ত রায়ের মেয়ে ষষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের এই অর্জন হকির ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

 

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস কে সিরাজ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক জি এম মনিরুজ্জামান (মিশুক), সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, অর্থ সম্পাদক রাইসুল মিথুন, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সদস্য রাজু আহমেদ,সদস্য হাবিবুল্লাহ বেলালী, আবু ঈসা,আব্দুর রহিম সহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

 

উক্ত অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ বলেন, রেহানা ও ষষ্ঠী শুধু শ্যামনগরের নয়, পুরো বাংলাদেশের গর্ব। তারা বিশ্বমঞ্চে দেশের পতাকা সমুন্নত রেখেছেন। খেলাধুলায় নারী অংশগ্রহণ বাড়ানো এবং প্রতিভা বিকাশে সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠান শেষে রেহানা ও ষষ্ঠী তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন,এই সম্মাননা আমাদের অনুপ্রেরণা যোগাবে। আমরা আরও ভালো খেলার চেষ্টা করব এবং দেশের জন্য আরও বড় অর্জন নিয়ে আসব।

সংবর্ধনা শেষে ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের পরিবারের প্রতি শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করা হয়।