শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অগ্রিম প্রস্তুতি  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুইটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও একটির কার্যক্রম বন্ধ ঘোষণা

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

শ্যামনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকাল চারটার সময় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসাইন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তরিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য মোহাম্মদ রাকিবুল্লাহ সোহাগসহ অন্যান্যরা।

অভিযানকালে ফাতেমার ডায়াগনস্টিক সেন্টার এবং শ্যামনগর প্যাথলজি-কে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩,০০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মেডিকেল সায়েন্স ল্যাব-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসাইন বলেন, “আজকের এই মোবাইল কোর্টের মাধ্যমে আমরা অবৈধভাবে পরিচালিত প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও এই ধরণের অভিযান চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “যেসব বেসরকারি প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার এখনো সরকারি অনুমোদন বা লাইসেন্স নেয়নি, তারা যেন দ্রুত লাইসেন্স গ্রহণ করে। আর যাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা যেন দ্রুত তা নবায়ন করে।”

স্থানীয় প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেছেন, এ ধরণের উদ্যোগের ফলে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো আরও নিয়ম ও মান বজায় রেখে পরিচালিত হবে।