রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনাম:
সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

এস এম শাহাদাত,
Update Time : রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন

 

 

এস এম শাহাদাত,কালিগঞ্জ প্রতিনিধি।

 

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায়।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস,কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ মানবিকা শীল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসেনে আরা খানম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইয়াসিন আলী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডা: শেখ সফিকুল ইসলাম বাবু। জামায়াতের আমির আব্দুল ওয়াহাব সিদ্দিকী,উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউক, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মোঃ আব্দুর রউক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, কালিগঞ্জ উপজেলা ছাত্র আন্দোলন সমন্বয়ক রাকিব হোসেন ও আমির হামজা রাফি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহতদের পরিবার সহ আরো অনেকেই।স্মরণসভায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা ও শহীদদের মাগফেরাত এবং দেশ ও জাতীর মঙ্গল কামানায় দোয়া করা হয়।