শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির চেয়ারম্যান বিএনপির নেতা শরিফ এবং ভাইস চেয়ারম্যান তুহিন নির্বাচিত !

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। এছাড়াও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন।

২৪ নভেম্বর রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন তারা। এরআগে ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির নির্বাহী কর্মকর্তা এস এম আতাউর রহমান সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির নব- নির্বাচিত চেয়ারম্যান পৌর বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, নব- নির্বাচিত, ঠাকুরগাঁও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ বিএনপি ও আখচাষী সমিতির নেতৃবৃন্দ। বক্তারা সকলের সমন্বয়ে আখচাষী ও সমবায় সমিতি উন্নয়ন ধারাবাহিকতা রাখার প্রতিশ্রুতি প্রদান করে।