শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

জরায়ুমুখ ক্যান্সারের টিকা গ্রহনে কারও কোন সমস্যা হয়নি

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

জরায়ুমুখ ক্যান্সারের টিকা গ্রহনে শ্যামনগরে অদ্যাবধি কারও কোন সমস্যা হয়নি। রেজিষ্ট্রেশনকৃত মধ্যে শতকরা ৯৩ ভাগ কিশোরী ইতিমধ্যে টিকা গ্রহন করেছেন। সকলের সহযোগীতা মিললে শেষ সপ্তাহে টিকা গ্রহনকারীর সংখ্যা শতভাগের কাছাকাছি পৌছে যাবে। তথ্যগুলো নিশ্চিত করেছেন ডবিøউএইচও প্রতিনিধি ও সাতক্ষীরা জেলা সার্ভিলেন্স এন্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার রাশেদ উদ্দীন মৃধা।

সোমবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এইচপিভি টিকা সম্পর্কিত অবহিতকরণ সভায় আরও জানানো হয় শ্যামনগরের ১৪ হাজার ২৭৬ কিশোরী টিকা গ্রহনের উপযোগী। গত তিন সপ্তাহে যার মধ্যে ১৩ হাজার ৩৩৪ জন টিকা গ্রহ করেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের সভপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন জানান আট/নয় হাজার টাকা মুল্যের উক্ত টিকা সরকারি উদ্যোগে সম্পুর্ন ফ্রি দেয়া হচ্ছে। ধর্মীয় কুসংস্কারের কারনে মুষ্টিমেয় মানুষ অতি গুরুত্বপুর্ন এ টিকা গ্রহনে অনীহা প্রকাশ করলেও অসংখ্য মাদ্রাসা ও বিদ্যালয়ে শতভাগ সাড়া মিলেছে। নিজের ও পরিবারের স্বার্থে ৯-১৪ বছর বয়সী কিশোরীদের নির্দিষ্ট সময়ের মধ্যে মরণঘাতি এ রোগের টিকা নেয়ার জন্য উব্দুব্ধ করতে তিনি সকলকে অনুরাধ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিনা হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল ইসলামসহ সাংবাদিক, শিক্ষক, ইমাম প্রমুখ।#