শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ !

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ১৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা কলেজ চত্বরে এই কর্মসূচি করেন। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কলেজের প্রশাসনিক ভবনের সামনে আসার পর বিভিন্ন স্লোগান দেওয়া হয়। স্লোগানে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। একদফা এক দাবি অধ্যক্ষের পদত্যাগ।’ বিক্ষোভ মিছিলে এসে কলেজের পক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন , প্রভাষক কামাল উদ্দীন, মোস্তাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক শাহাজাহান আলী। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সহকারী অধ্যাপক শাহাজাহান আলী বলেন, ‘তোমাদের দাবিগুলো লিখিত আকারে দাও। দাবি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিক্ষোভ কর্মসূচির সময় শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, কলেজে বহিরাগতরা চলাফেরা করে, ছাত্রীদের বিরক্ত করে। বিভিন্নভাবে হয়রানি করে। কলেজ চত্বরে মাদক সেবন হয়। পরীক্ষার ফি বেশি নেওয়া হয়। কলেজের কক্ষগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না। অধ্যক্ষ নিয়মিত অফিস করে না। তিনি কখনো শ্রেণি কক্ষগুলোতে পরিদর্শনে যান না। এমন অনেক অভিযোগ তুলে শিক্ষার্থীরা বলেন, ‘তিনি একজন ব্যর্থ অধ্যক্ষ। তাঁকে দিয়ে এতবড় একটি কলেজ পরিচালনা করা সম্ভব নয়। তাই আমরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।’ শিক্ষার্থী হামিম রানা বলেন, ‘কলেজটি কে নিয়ন্ত্রন করছে। অধ্যক্ষ না অন্য কেউ, তা বুঝতে পারছি না।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, বাইরে থেকে একজন ছেলে এসে তাঁকে বিরক্ত করেছেন। তিনি এ বিষয় কলেজ কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কলেজের ছাত্রনেতা আতিকুর রহমান আতিক বলেন, কলেজে আজ মিছিল হলো, মিছিল শেষে শিক্ষক প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি নিয়ে একটি পত্র অধ্যক্ষকে দেওয়া হলো। এ দাবিগুলো পূরণে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়। তাহলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।