শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাইবান্ধায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি আদেশ

ফয়সাল রহমান জনি
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধায় বড় ভাইকে হত্যা হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আতিকুর রহমান এই আদেশ প্রদান করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নিরঞ্জন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলার হাসানপাড়ার বাসিন্দা আরিফ বিল্লাহর সঙ্গে তার মায়ের রাতে ভাত খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আরিফ বিল্লাহর বড় ভাই শহিদুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আসামি আরিফ বিল্লাহ ক্ষিপ্ত হয়ে শহিদুলের মাথায় আঘাত করেন। শহিদুলকে গুরুতর অবস্থায় প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এরপর অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৯ সেপ্টেম্বর মারা যান তিনি। ২০ সেপ্টেম্বর দুপুরে নিহত শহিদুলের স্ত্রী তাসফুরা আকতার বাদী হয়ে সাদুল্লাপুর থানায় আরিফ বিল্লাহকে আসামি করে হত্যা মামলা করেন।

 

আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বলেন, দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেছেন আদালত। রায় ঘোষণার সময় মামলার আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। তবে সে বারবার ক্যামেরার সামনে বলছিল আমি নির্দোষ আমি নির্দোষ।

আসামিপক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু বলেন, রায়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি। আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি সেখানে আমরা ন্যায়বিচার পাব।