শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম:
রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন 

এসএম শাহাদাত
Update Time : শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

 

কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা নানাবিধ অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে সরেজমিনে তদন্ত করেণ সাতক্ষীরা জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাগর আলী। পরিদর্শক হিসাবে ছিলেন জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মোঃ রুহুল আমিন ও মোঃ আরিফ বিল্লাহ। অভিযোগকারী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিকট থেকে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে মৌখিক ও লিখিত বক্তব্য গ্রহন করেণ। এ সময়ে উপস্থিত ছিলেন সা‌বেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলার ভাড়াশিমলা ইউ‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস‌্য ডাঃ আব্দুল কাদের, ইউ‌পি সদস‌্য নিজাম উ‌দ্দিন, আব্দুস সাত্তার, আব্দুল খা‌লেক, সংর‌ক্ষিত ইউ‌পি সদস‌্য আ‌লেয়া খাতুন, স্থানীয় গ্রামবা‌সি আব্দুল গফুর, জিন্নাত আলী খাঁন, শিক্ষক প্রদীপ কুমার পাল, শিক্ষক আব্দুস সামাদ, শিক্ষক ম‌নিরুল ইসলাম, শিক্ষক আব্দুর রাজ্জাক ও শিক্ষিকা রেহানা পারভীন প্রমুখ। উল্লেখ্য যে, কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম অরপে মাষ্টারদা এর বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, প্রকল্পের টাকা আত্মসাৎসহ নানাবিধ অভিযোগ দায়ের করেণ ভুক্তভোগীসহ এলাকাবাসী। তার অপসারণের দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও মহাসড়কে অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এরই প্রেক্ষীতে এ তদন্ত সম্পন্ন হয়েছে।