সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

জিয়া মঞ্চের আকবরশাহ থানা কমিটির আহবায়ক জামশেদ, সদস্য সচিব আজাদ

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

জিয়া মঞ্চের চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. জামশেদ হোসেনকে আহ্বায়ক ও মো. আজাদ কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন ও সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৯ নভেম্বর) শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন টেনেসপাওয়ারের মোড় সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৯ নং পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে জিয়া মঞ্চের আকবরশাহ থানার এ আহবায়ক কমিটির অনুমোদন ও সদস্য পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

নব গঠিত ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন ও পরিচিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা শামসুদ্দিন সামসু, খুলশী থানা ছাত্রদলের সাবেক নেতা ও যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির রাব্বি, জিয়া মঞ্চের চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ন সম্পাদক মোহাম্মদ সানজিত আরজু, টিপু, শরিফ, মো: সেলিম, মো: জাকির হোসেনসহ জিয়া মঞ্চের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের সভাপতি জহিরুল হাসান জীবন নব গঠিত কমিটির অনুমোদন ও সদস্য পরিচিতি সভায় তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম একটা অঙ্গ সংগঠন এ জিয়া মঞ্চ।

জিয়া মঞ্চ নামের এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৮৩ সালে। এখন পর্যন্ত সারা বাংলাদেশ ৫৯ জেলায় জিয়া মঞ্চের কমিটি রয়েছে।

তিনি আরো বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৭ বছরে আমরা অনেক মিথ্যা মামলা- হামলা শিকার হয়েছি।

আর যেন আমাদের ওপরে কোন হামলা-মামলা না দিতে পারে সে লক্ষ্যে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জিয়া মঞ্চ নামে এই সংগঠনকে যেন সবাই চিনে সেই লক্ষ্যে আমাদের প্রত্যেক সদস্যকে অক্লান্ত পরিশ্রমের দ্বারা বাংলাদেশের আনাচে কানাচে জিয়া মঞ্চের নাম ছড়িয়ে দিতে হবে।

এরপর তিনি নব গঠিত আহবায়ক কমিটির অনুমোদন ঘোষণা করে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।

এরপর জিয়া মঞ্চের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক কে এম শাহিনুর সিদ্দিকী (টিটু) ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটির সকলের নাম ঘোষণা করেন।

এর আগে কাউন্সিলরের কার্যালয়ের সামনে থেকে জিয়ে মঞ্চের নব গঠিত কমিটির কর্তৃক বিশাল একটা মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে এসে শেষ হয়।