শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

চন্দনাইশে আধুনিক কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স ম জিয়াউর রহমান,
Update Time : শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বাংলা মার্ক লিমিটেডের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন পশ্চিম এলাহাবাদ সুলতানপল্লী-১এ যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষিযন্ত্রপাতি প্রস্তুত, নিরাপত্তা ও কর্মপরিবেশের উপর স্থানীয় কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন গতকাল ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়।

কর্মশালার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালনা মো. রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (বিজনেস ডেভলপমেন্ট) শাহেদুর রহমান।

কর্মশালায় কৃষিযন্ত্রপাতি উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও কর্মপরিবেশের উপর কৃষকদের আধুনিক পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের হ্যান্ডটুলসের ব্যবহার, ওয়েল্ডিং, পাইলিং, শক্তি সঞ্চালন, ড্রিলিং, গ্রাউন্ডিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় এগ্রো সার্ভিস, স্পেয়ার পার্টস ডিপার্টমেন্ট, সুপারভাইজিং, মেকানিক্যাল ও টেকনিক্যাল বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় অতিথিবৃন্দ বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে কৃষি উদ্ভাবনে এগিয়ে এলে বাংলাদেশ আরও কৃষি বিপ্লব ঘটাতে সক্ষম হবে। প্রযুক্তিকে কাজে লাগালে গ্রামীণ কৃষকগণ আরও স্বাবলম্বী ও সচ্ছল হতে পারবে। একইসাথে তা দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করবে।