মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম:
নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত শ্যামনগর পল্লীসঞ্চয় ব্যাংক ম্যানেজার ও কর্মচারী হরির সুদ বানিজ্য জাল ষ্টাম্প ও রেভ্যিনিউ ষ্টাম্প বিক্রির কারনে সরকার হারাচ্ছে রাজস্ব ,ঋণ গ্রহিতারা হচ্ছে সর্বশান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সাবেক  এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কৈখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার আভিযানিক সফলতা ও নির্বাচন নিরাপত্তা নিয়ে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত শ্যামনগরে সর্ব বৃহৎ জনসভাকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে বিট পুলিশিং সমাবেশে এসপি মনিরুল ইসলাম  “হাজারও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা কোনভাবে হাতছাড়া করা যাবে না”

ভয়েস অফ সুন্দরবন
Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

নব অভ্যূদয়ের পর নুতনভাবে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। হাজারও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা কোনভাবে হাতছাড়া করা যাবে না। যেকোন মুল্যে বৈষম্যমুক্ত সমাজ বিনির্মানের এ যাত্রায় সকলকে সফল হতে হবে।

 

মঙ্গলবার বিকালে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম শ্যামনগরের বিট পুলিশিং সমাবেশে এসব কথা বলেন। বিকাল চারটায় উপজেলার নকিপুর এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন কিছু ব্যক্তির অপশোদার ব্যবহারের কারনে পুলিশের সুনাম ক্ষুন্ন হয়েছে। সবধরনের প্রভাবমুক্ত থেকে পুলিশকে কাজ করতে দেয়ারও আহবান জানান তিনি।

 

নবাগত এ পুলিশ কর্মকর্তা আরও বলেন পুলিশ যেন বেপরোয়া আচারণ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। একইসাথে তিনি শ্যামনগর থানা থেকে লুন্ঠিত ও হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে সকলের সহযোগীতা কামনা করে সাফল্য পেলে পুরস্কুত করার কথাও জানান।

 

পুলিশ সুপার মুনিরুল ইসলাম বলেন মাদক ব্যবসায়ী কিংবা পেশাদার অপরাধীর কোন স্থান শ্যামনগরে হবে না। একইসাথে স্বচ্ছা ও পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করার ক্ষেত্রে পুলিশকে সহযোগীতার আহবান জানান। এসময় তিনি মনোবল বৃদ্ধি করে পুলিশ বিভাগকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তার বিষয়ে উপস্থিত সহ¯্রাধিক সাধারণ মানুষের থেকে প্রতিশ্রুতি গ্রহন করেন।

 

এর আগে সমাবেশস্থলে পৌছালে উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান ফুল দিয়ে পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান। শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিটি পুলিশিং সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, জামায়াত আমির মাওলানা আব্দুর রহমান।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্তি পুলিশ সুপার সজীব খান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মির্জা আমিনুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর মোল্যা, বিএনপি নেতা সাবেক অধ্যাপক ও ঢাবির এফ রহমান হলের সাবেক ভিপি আবু সাঈদ, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম, প্রেস ক্লাব সভাপতি প্রভাষক সামিউল মনির প্রমুখ।

 

সমাবেশে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম হঠাৎ ৫ আগষ্ট পুর্ববর্তী সন্ত্রাসীদের পদচারণার বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেন। এছাড়া যারা বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপকর্ম করছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ারও দাবি জানান।

 

এদিকে মঙ্গলবার বিকালে শ্যামনগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন হুমায়ন কবীর মোল্যা। ডিএমপি থেকে তাকে শ্যামনগরে দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে বলেও সমাবেশে জানানো হয়।

#