শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অগ্রিম প্রস্তুতি  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার রাউজান উপজেলার অডিশন সম্পন্ন

স ম জিয়াউর রহমান
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আওলাদে রাসুল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (মঃ) এর পৃষ্ঠপোষকতায় ও নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (মঃ) এর সার্বিক তত্ত্বাবধানে গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ ইং কর্মসূচির অংশ হিসেবে রাউজান উপজেলা অডিশন দলিলাবাদ দায়রা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

রাউজানসহ পাশ্ববর্তী উপজেলার শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনের মাধ‍্যমে ৪ঠা নভেম্বর সোমবার সকালে রাউজান উপজেলার আওতাধীন শাহনগর, সাপলঙ্গা, ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোহাম্মদ  সেলিম আহমদ খান। উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক ও দলিলাবাদ দায়রা শাখার সভাপতি শফিকুল আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, দারুত্বতালীম প্রতিনিধি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন, গাউছুল আজম মাইজভান্ডারী হিফ্জুল কুরআন ফাউণ্ডেশনের সম্মানিত কো-অর্ডিনেটর হাফেজ ক্বারী মোবারক আলী হোসাইনী, রাঙ্গুনিয়া উপজেলা কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, রাউজান উপজেলার সভাপতি ইউনুচ মিয়া, সহ সভাপতি শরীফ কোম্পানি শফি, কোষাধ্যক্ষ ইউছুফ সওদাগর, দারুত-তালীম মাওলানা নুরুল আলম, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোমিন আকবর কানন, সমাজ কল্যাণ সম্পাদক  নুরুল আমিন, জনসংযোগ ও প্রচার সম্পাদক ও দলিলাবাদ দায়রা শাখার কোষাধ্যক্ষ মোহাম্মদ নাছির উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ, দলিলাবাদ দায়রা শাখার জমিদাতা সৈয়দ মোহাম্মদ হায়দার আলী, উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ বরকতুল্লাহ বিন হোসাইনী, হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেন।

উপস্থিত ছিলেন

দলিলাবাদ দায়রা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, দারুত-তায়ালীম সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন,

সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোরশেদুল হক আরিফ, জনসংযোগ ও প্রচার সম্পাদক মিনার উদ্দীন, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জালাল উদ্দিন, পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ বাবুল শরীফ,কদলপুর দায়রা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, মাওলানা হাসান আলী, ডাবুয়া হিংগলা শাখার সভাপতি আবু সওদাগর, সুলতানপুর ৫নং ওয়ার্ড  শাখার সভাপতি মোহাম্মদ ছৈয়দ মিয়া, শাখার সদস্য রাশেদ, একরাম, তৌহিদ, সেলিম, ফোরকানসহ আগত বিভিন্ন মাদরাসার  পরিচালক, শিক্ষক ও হাফেজগণ।