বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম:
কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ।
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাজীপুরে ছিনতাই প্রতিরোধ অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেফতার

সুরুজ্জামান রাসেল 
Update Time : বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

 

 

 

 

সুরুজ্জামান রাসেল

গাজীপুর প্রতিনিধি:

 

 

 

গাজীপুরের টঙ্গীতে রবিবার ভোর রাতে ছিনতাই প্রতিরোধ অভিযান পরিচালনা করিয়া ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোন্ডা রোডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন মোঃ শরিফ ওরফে পিচ্চি শরীফ (২৪), শিমুল মিয়া (২০) এবং মোঃ শামীম হোসেন (১৯)।

 

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা উক্ত স্থানে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এ সময় আরো ১০/১২ জন দূষ্কৃতিকারী পালিয়ে যায়। পালিয়ে যাওয়া দুষ্কৃতিকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে আরো মামলা রয়েছে। টঙ্গী পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় থানা পুলিশ।