বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেনাপোলে ট্রেন থেকে বিজিবির অভিযানে সোয়া ২ কোটি টাকার কোকেন ও হেরোইন উদ্ধার

মনির হোসেন
Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

 

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল-খুলনা-মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন এবং এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

রবিবার (৩নভেম্বর) বিকালে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নির্দেশে বিজিবির একটি টহল দল বেনাপোল রেল স্টেশনে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে কোকেন ও হেরোইনের চালানটি উদ্ধার করেন। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

 

বিজিবি এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি‘র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় রবিবার বিকাল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল রেল স্টেশনে বেনাপোল-খুলনা-মোংলা রুটে চালাচালরত বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রেনের মধ্যে সন্দেহভাজন একটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে হতে এক কোটি ৩৮ লাখ টাকা মূল্যের কোকেন ও ৩৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের হেরোইন মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে উক্ত ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি। যার আনুমানিক সর্বমোট সিজার মূল্য এক কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। #