বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
৬ নম্বর রমজান নগর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে কৃষি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে  শ্যামনগরে স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২ শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়  নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক শ্যামনগরে দুই দিনব্যাপী প্রতিবন্ধি উত্তরন মেলা ২০২৫ সমাপ্তি ঘোষনা  শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন,প্রসাশনের নেই কোন উদ্যোগ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে মতবিনিময় সভা

আরিফ হাসান গজনবী 
Update Time : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার(৩১ অক্টোবর) বিকেলে সুন্দরবন মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সুন্দরবন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ মোতাসিন ফারাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ লিয়াকত আলী।

 

এসময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, যুবদল নেতা মোঃ শাহাজালাল গাজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, সাবেক যুগ্ম আহবায়ক আরিফ গজনবী ছাত্রনেতা মোফাজ্জল হোসাইন বাদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলেরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় বিএনপি নেতা ফরিদুল ইসলাম মৎস্য ব্যবসায়ী ও জেলেদের যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকবেন বলেও তিনি জানান।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান।

####