রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরা- ৪ প্রার্থী মনিরুজ্জামানে পৃষ্ঠপোষকতায় দুই বিএনপি নেতার কাণ্ডজ্ঞানহীন কাজ।  শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর আয়োজনে দোয়া মাহফিল ও ৩১ দফার লিফলেট বিতরণ শ্যামনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ বিতরণ   ৬ নম্বর রমজান নগর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে কৃষি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে  শ্যামনগরে স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২ শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষক নির্বাচন সম্পন্ন, সভাপতি আবু হাসান, সম্পাদক আবু মুছা

শেখ ফরিদ আহমেদ ময়না
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন শেষে রাত ৮ টায় প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন মাত্র ৫৪ ভোট। সহ-সভাপতি পদে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু)। প্রতিদ্বন্দ্বি প্রার্থী রবিউল ইসলাম ৫৬ ভোট পেয়েছেন। অপর সহ-সভাপতি পদে কাজী ইমাম উদ্দীন ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল আহাদ ৫৭ ভোট পেয়েছেন।

সাধারন সম্পাদক পদে আবু মুছা ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী অহিদুল ইসলাম মাত্র ৪৭ ভোট পেয়েছেন।

যুগ্ম সাধারন সম্পাদক পদে কিলকিস সুলতানা সাথী ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম ফারুক বাবু ৫৯ ভোট পেয়েছেন।

সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে শরীফুজ্জামান পরাগ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী নজরুল ইসলাম ৬২ ভোট পেয়েছেন।

কাস্টমস বিষয়ক সম্পাদক পদে জিএম আমীর হামজা ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাকির হোসেন মন্টু ৪৮ ভোট ভোট হয়েছেন।

বন্দর বিষয়ক সম্পাদক পদে রিয়াজুল হক ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসরাইল গাজী ৫৫ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক সম্পাদক পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল গফুর সরদার। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুনসী রইছুল হক পেয়েছেন ৪৬ ভোট। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আমিনুল হক আনু ৮০ ভোট, শাহানুর ইসলাম শাহীন ৬৮ ভোট, মফিজুর রহমান ৬৭ ভোট এবং মোস্তাফিজুর রহমান নাসিম ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মো. জালাল উদ্দীন আকবার বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবারের এ নির্বাচনে ১৬০ জন ভোটারের মধ্যে ১৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি আরো জানান, অতি শীঘ্রই নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করা হবে।##