রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম:
সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১

জি এম রাজু আহমেদ
Update Time : রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

রিপোর্ট: জি এম রাজু আহমেদ

 

 

 

শ্যামনগর টু কালিগঞ্জ হাই রোডের শ্যামনগর পৌরসভার খানপুর ইসলামী মিশন জামে মসজিদের সামনে শুক্রবার ২৫ অক্টোবর সকাল ১১ টায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় সড়ক দুর্ঘটনায় স্থানে মোটরসাইকেল চালক কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মোঃ বদরুজ্জামান(৭০) নিহত হয়েছে।

অপার মোটরসাইকেল চালক মৌতলা ইউনিয়নের ঝুরখামার গ্রামের নুরুল আলমের ছেলে মীর জুবায়ের(৩৫) আহত।

ঘটনাস্থান থেকে জানা যায়, শুক্রবার সকালে শ্যামনগর থেকে আশা একটি মোটরসাইকেল ও মৌতালা থেকে শ্যামনগর যাওয়ার মোটরসাইকেল খানপুর ইসলামী মিশনের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। সাথে সাথে মিশন জামে মসজিদের কাজের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে তাদেরকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। হাসপাতালের ইমারজেন্সিতে কর্মরত ডাক্তার বদরুজ্জামানকে মৃত বলে ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।

এবিষয়ে শ্যামনগর থানার (ভারপ্রাপ্ত) ওসি ফকির তাইজুল ইসলাম মটরসাইকেল দুর্ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন,আমি শোনা মাত্র হাসপাতালে ও দুর্ঘটনা স্থানে যাই। স্থানীয়দের মুখ থেকে শুনি সড়ক দুর্ঘটনার কথা,ঘটনাস্থলে বদরুজ্জামান নামক চালক নিহত হয়েছে। অপার চালককে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোন পক্ষ থেকে কোন অভিযোগ করিনি যদি কেউ অভিযোগ করে তখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া।