বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন 

শেখ সোহেল হুসাইন তপু
Update Time : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

 

 

নিজস্ব প্রতিনিধি :

 

বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৬ দফা দাবিতে মানববন্ধন করে এই সময় মোঃ সাকির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উক্ত ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক তানভীর ফুয়াদ সদস্য সচিব রতন হোসেন,কার্যকরী সদস্য মোসানুর রহমান, মোঃ আল-আমিন সহ আরও অনেকে।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসিরা স্বাস্থ্য খাতে গুরুর্তপূর্ণ ভুমিকা পালন ন করার পরেও আজ তারা অবহেলিত,২০২১ সালের মহমারী কোভিড-১৯ এর সময় একমাত্র জীবনের ঝুকি নিয়ে মেডিকেল টেকনোলজিস্টরা রোগ নির্নয়ের জন্য মানুষের দ্বারে দ্বারে স্যাম্পল কালেকশন করেছিলো। কোভিড-১৯ সহ বিভিন্ন মহামারিতে মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা অতুলনীয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন অনতিবিলম্বে ১০ গ্রেডে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিতে হবে ,স্বতন্ত্র পরিদপপ্তর গঠন করতে হবে, WHO এর নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা করতে হবে, বিএসসি পদ সৃজন পূর্বক নবম গ্রেডে নিয়োগ প্রদান করতে হবে পাশাপাশি প্রমোশনের ব্যবস্থা রাখতে হবে,ছাত্র ছাত্রীদের ইন্টার্নি ভাতা চালু করতে হবে,ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রুপান্ত্রিত করতে হবে,মেডিকেল এডুকেশন বোর্ড গঠন সহ প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রনয়ন করতে হবে। মানববন্ধনে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের সকল ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন, অনতিবিলম্বে দাবি মেনে না নিলে একযোগে সারা বাংলাদেশে ক্লাস পরীক্ষা বর্জন সহ জোরালো কর্মসূচীর ঘোষণা করা হবে বলে বক্তারা জানিয়েছেন। উক্ত আন্দোলনে সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ একাত্ততা ঘোষনা করেন।