শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন

রফিকুল ইসলাম রফিক
Update Time : শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন ৬  দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে যে বৈষম্যর শিকার হয়েছে তার তীব্র প্রতিবাদ জানায় এবং ভবিষ্যতে যেনো তারা আর বৈষম্যর শিকার না হয় এবং দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে দাবিতে হয় দফা দাবি নিয়ে আমাদের এই মানববন্ধন ।

কুড়িগ্রাম  জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে কেন্দ্র ঘোষিত ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে(২৪ অক্টোবর) বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

দাবিগুলোর মধ্য রয়েছে: (১) স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে। (২) ডিপ্লোমাধারীদের ১০ ম গ্রেড (২য় শ্রেণীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে WHO এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা করতে হবে পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। (৩) গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ওনিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। (৪) ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয় সহ সকল আইএইচটি তে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। (৫) মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। (৬) বি ফার্ম সহ সকল অনুষদের বি এস সি ও এম এস সি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মৃদুল, কুড়িগ্রাম শাখার আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আতিক হাসান, শিক্ষার্থী রমজান মিয়া, মিজানুর রহমান, রুকাইয়া আক্তার খুশি, নিয়তি খাতুন, লিজা খাতুন, ও প্রমুখ।